ঢাকাFriday , 20 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঈদের আগেই প্রতিমন্ত্রীর নতুন ভ্যান পেলেন বৃদ্ধ

Mahamudul Hasan Babu
March 20, 2026 9:46 am
Link Copied!

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : বেচে থাকার একমাত্র সম্বল হাড়িয়ে যখন দিশেহারা তখন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদের পক্ষে একটি নতুন ভ্যান পেলেন অসহায় বৃদ্ধ মোজাফফর।
শুক্রবার (২০ মার্চ) সকালে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সেই বৃদ্ধের বাড়ীতে গিয়ে নগদ অর্থ, ঈদ সামগ্রী, শাড়ি লুঙ্গী প্রদান করার পরেই নতুন একটি ভ্যান তুলে দেন। প্রতিমন্ত্রীর উদ্যোগেই বৃদ্ধের জীবিকার একমাত্র অবলম্বন হিসেবে একটি নতুন ভ্যান উপহার দেওয়া হয়েছে।
পাঁচপীর ইউনিয়নের বাকপুর ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা ৭৪ বছরের বৃদ্ধ মোজাফ্ফর রহমানের ভ্যানটি সাকোয়া বাজার থেকে কয়েকদিন আগে হারিয়ে যায়। পরে স্থানীয় সাংবাদিক মাহমুদুল হাসান বাবুর ফেসবুক পোষ্ট ভাইরাল হলে দৃষ্টিগোচর হয় পানিসম্পদ প্রতিমন্ত্রীর।
তার পরেই প্রতিমন্ত্রী ওই বৃদ্ধের জন্য শাড়ী, লঙ্গী, খাদ্য সামগ্রী ও ভ্যান প্রদান করলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন বোদা সহকারী কশিনার (ভূমি) আশরাফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা তৌকির আহমেদ, পাঁচপীর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির লায়ন, পাঁচপীর ইউনিয়নের চেয়ারম্যান অজয় কুমার রায় প্রমুখ।
নতুন ভ্যান পেয়ে বৃদ্ধ মোজাফ্ফর কান্নাজড়িত কন্ঠে প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আমি ভাবতেও পারিনি প্রতিমন্ত্রী এভাবে আমার পাশে দাঁড়াবে। আমি তার কাছে চিরঋণী। আপনাদের জন্য আমি সবসময় দোয়া করি।”