ঢাকাFriday , 20 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ইসলামপুরে হাফিজ পাঠাগার উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

Mahamudul Hasan Babu
March 20, 2026 4:52 pm
Link Copied!

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জামালপুরের ইসলামপুরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে হাফিজ পাঠাগার।
শুক্রবার (২০মার্চ) বিকালে উপজেলার হাফিজ ভিলা নিজস্ব ভবন প্রাঙ্গণে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা এবং এক শতাধিক ব্যক্তির মাঝে নগদ অর্থ প্রদান করা হয়। এতে এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটে এবং ঈদের আনন্দ ভাগাভাগির এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়।
এ উদ্যোগের প্রধান উদ্যোক্তা ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, হাফিজ পাঠাগারের সভাপতি ও মেয়র পদপ্রার্থী শাহ আবির আহাম্মেদ বিপুল মাস্টার।
তিনি বক্তব্য বলেন, ঈদ মানেই আনন্দের উৎসব,আর সেই আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করার মধ্যেই রয়েছে প্রকৃত তৃপ্তি। সমাজের সকল শ্রেণির মানুষকে সঙ্গে নিয়ে ঈদ উদযাপন করাই আমাদের লক্ষ্য।
তিনি আরও বলেন, আমরা চাই সমাজের প্রতিটি মানুষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়। সেই উদ্দেশ্য থেকেই এই আয়োজন। এ সময় তিনি উপস্থিত সকলকে ঈদের শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটন,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাকিল আহাম্মেদ পাপন,ছাত্রনেতা আল আমিন,স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত যুগ্ম আহ্বায়ক জনি শাহ,ইসলামপুর পূজা উদযাপন ফ্রন্ট কমিটির সাধারণ সম্পাদক পলাশ বন্দ,সত্য ছায়া সামাজিক সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রাফিয়ান জামান বিশালসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান,সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়াই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।