ঢাকাMonday , 23 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলে ঈদ পূণর্মিলনী ও গ্রন্থপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
March 23, 2026 5:53 am
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি ॥ দিনাজপুরের বিরলে ঈদ পূণর্মিলনী ও গ্রন্থপাঠ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে বিরল পৌর-শহরের আল-হাসানাহ্ স্কুল এন্ড কলেজে উপজেলা বাংলাদেশ আহলেহাদীছ যুব সংঘ শাখা’র আয়োজনে এই ঈদ পূণর্মিলনী ও গ্রন্থপাঠ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ বিরল উপজেলা শাখা’র সভাপতি মুহাম্মদ রুস্তম আলী’র সভাপতিত্বে এবং তরুণ উদীয়মান বক্তা মাওলানা শাহিনুর রহমানের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘের কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক মুহাম্মাদ সাজিদুর রহমান সাজিদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ দিনাজপুর (পশ্চিম) শাখা’র সভাপতি মুহাম্মাদ মিজানুর রহমান, বাংলাদেশ আহলেহাদীছ আন্দোলন দিনাজপুর (পশ্চিম) শাখা’র সহ-সভাপতি মুহাম্মদ তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা মমিনুল ইসলাম ও আল-হাসানাহ স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মদ খাবিরুল ইসলাম । এছাড়া প্রমূখও বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব এর লেখা ছালাতুর রাসুল (ছাঃ) এর লিখিত বইয়ের উপরে গ্রন্থপাঠ প্রতিযোগিতায় প্রায় ৮০ জন অংশগ্রহণকারীর মধ্য থেকে ৭ জনকে বিশেষ পুরস্কার (পবিত্র কুরআন মাজিদ) এবং সেরা ৩ জনকে বিজয়ী পুরষ্কার (জায়নামাজ, সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ) প্রদান করা হয়েছে।