বাদশা আলম শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুর উপজেলার সাবেক ও প্রবীণ ক্রিকেটারদের এক মিলনমেলার মধ্য দিয়ে শেষ হয়েছে শেরপুর লিজেন্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট। সোমবার (২৩ মার্চ) বিকেল সারে ৪ টায় শেরপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে উক্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সর্বনিম্ন বয়স ৩৫ বছর নির্ধারণ করে আয়োজক কমিটি।
টুর্নামেন্টে বিভিন্ন দলের হয়ে অংশ নেন স্থানীয় পরিচিত মুখ ডা. ইকবাল হোসেন সনি, সজিব দাস সাজু, আপেল, হাবিব, আশকারি, প্রিন্স মাহমুদ, সোহেল রানা, মেহেদী হাসান চন্দন, ড. সনি, বাবু, রুমেন আলী, মামুনুর রশিদ আপেল, লাভলু বারি, কানন আহসান, আরিফুর শুভ, ডন, লাম, মাসুম, রাশেদুল হক, রাজন, বিদ্যুৎ, সবুজ, জনি, আরাফাত, স্বাধীন, শিশির, অমিত কুন্ডু, প্রদীপসহ বিভিন্ন বয়সী খেলোয়াড়রা। দীর্ঘদিন পর পুরনো সাথীদের পেয়ে খেলোয়াড়দের মাঝে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
উক্ত ফাইনাল খেলায় প্লাটিনাম স্ট্রাইকার কে হারিয়ে প্রথম চ্যাম্পিয়ন হয় গোল্ডেন লিজেন্ড ক্লাব। ফাইনাল খেলা শেষে বিজয়ী দলের ক্যাপ্টেন আশরাফুল সজীবের হাতে ট্রফি তুলে দেন ডাক্তার আমিরুল ইসলাম।
