ঢাকাTuesday , 24 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলের অন্য উপজেলায় পেট্রোল – অকটেন মিলছে, গোপালপুরে সংকট কেন?

Mahamudul Hasan Babu
March 24, 2026 8:40 am
Link Copied!

রাহাত শরীফ গোপালপুর উপজেলা প্রতিনিধি (টাঙ্গাইল) ২৪ মার্চ ২০২৬ টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলা যেমন ঘাটাইল, মধুপুর, ধনবাড়ী ও সখিপুরে ঈদের আগের সময় থেকে শুরু করে এখন পর্যন্ত নিয়মিতভাবে পেট্রোল, অকটেন ও সরবরাহ করে আসছে ফিলিং স্টেশনগুলো।

বিশেষ করে মধুপুরে একাধিক ফিলিং স্টেশন প্রতিদিন তাদের সক্ষমতা অনুযায়ী জ্বালানি সরবরাহ করছে, ফলে সাধারণ মানুষের ভোগান্তি তুলনামূলকভাবে কম।

অন্যদিকে, গোপালপুরে এখনো পর্যন্ত পেট্রোল ও অকটেন পাওয়া যাচ্ছে না—যা স্থানীয়দের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ঈদের আগে ও পরে—দুই সময়েই এই সংকট অব্যাহত রয়েছে।

আরেকটি বিষয় লক্ষণীয়, ঘাটাইল, সখিপুর ও মধুপুরসহ বিভিন্ন উপজেলায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত নজরদারি থাকলেও, গোপালপুরে সেই ধরনের দৃশ্যমান কার্যক্রম তেমন চোখে পড়ছে না।

প্রশ্ন একটাই—যেখানে আশেপাশের উপজেলাগুলোতে নিয়মিত জ্বালানি সরবরাহ সম্ভব হচ্ছে, সেখানে গোপালপুরে কেন এখনো পেট্রোল ও অকটেন পাওয়া যাচ্ছে না?

এই সংকটের পেছনে প্রকৃত কারণ কী—সরবরাহ সমস্যা, নাকি অন্য কোনো অনিয়ম? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত দৃষ্টি আকর্ষণ করছি।