ঢাকাTuesday , 24 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলে খোলা বাজারে পেট্রোল বিক্রির অপরাধে দোকান মালিক কে জরিমানা। ১৮৩ লিটার পেট্রোল জব্দ।

Mahamudul Hasan Babu
March 24, 2026 8:38 am
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বিরলে খোলা বাজারে জ্বালানি তেল (পেট্রোল) বিক্রির অপরাধে ১৮৩ লিটার পেট্রোল জব্দসহ এক দোকান মালিক কে জরিমানা করেছে ভ্রাম্যমান আদাল।

সোমবার বিকালে উপজেলার ৮নং ধর্মপুর ইউনিয়নের কালিয়াগঞ্জ বাজারে অভিযান চালিয়ে জ্বালানি তেল (পেট্রোল) বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় নুরুজ্জামান মানিক (৪৫) নামের এক দোকান মালিককে ৩ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত । এসময় জব্দকৃত পেট্রোল সরকার নির্ধারিত মূল্যে উপস্থিত জনসাধারণের নিকট বিক্রি করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ। এসময় ধর্মপুর ফরেস্ট বিট অফিসার মহসীন আলী, স্থানীয় ওয়ার্ড সদস্য আবু সুফিয়ানসহ বিরল থানার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ জানান, জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।