ঢাকাFriday , 27 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

স্বাধীনতার চেতনায় ঐক্যবদ্ধ সাংবাদিকরা, রাজৈরে রিপোর্টার্স ইউনিটির আলোচনা সভা।

Mahamudul Hasan Babu
March 27, 2026 5:35 pm
Link Copied!

মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার :মাদারীপুরের রাজৈর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকাল ৫টায় তালুকদার ডিজিটাল প্লাজার হলরুমে রাজৈর রিপোর্টার্স ইউনিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
রাজৈর রিপোর্টার্স ইউনিটির সভাপতি এফ আর মামুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিটির প্রধান উপদেষ্টা ও ‘সারাক্ষণ বার্তা’র সম্পাদক এডভোকেট গৌরাঙ্গ বসু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ মোঃ একরাম, রাজৈর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি এসএম ফেরদাউস হোসাইন, সাংবাদিক আরিফুজ্জামান বেগ টিপু, সাংবাদিক আউয়াল ফকিরসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, স্বাধীনতার চেতনা সমুন্নত রাখতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে নির্ভীক ও সততার সঙ্গে দায়িত্ব পালন করাই একজন প্রকৃত কলমসৈনিকের মূল পরিচয়। তাঁরা আরও বলেন, সকল অপতৎপরতার বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ ও পরিবেশনের মাধ্যমে সমাজে ন্যায় ও সমতা প্রতিষ্ঠায় সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।
বক্তারা বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সাংবাদিকদের অধিকার রক্ষা এবং পেশাগত মানোন্নয়নে কাজ করার আহ্বান জানান। সেই সঙ্গে এই প্রত্যয় ব্যক্ত করা হয় যে, রাজৈর রিপোর্টার্স ইউনিটি প্রতিষ্ঠালগ্ন থেকেই যে আদর্শ নিয়ে যাত্রা শুরু করেছিল, তা অব্যাহত রেখে ভবিষ্যতেও সংগঠনটি এগিয়ে যাবে।