ঢাকাTuesday , 31 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আটোয়ারীতে পঞ্চগড় জেলা প্রশাসকের মতবিনিময় সভা

Mahamudul Hasan Babu
March 31, 2026 10:46 am
Link Copied!

মোঃ জাহেরুল ইসলাম। আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : আটোয়ারীতে পঞ্চগড়ের নবাগত জেলা প্রশাসক মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে উপজেলা পরিষদ হলরুমে চৌকস উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবীর সভাপতিত্বে এবং সঞ্চালনায় সকল সরকারি কর্মকর্তা ও স্থানীয় সুধীজনের সাথে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক মোসাঃ শুকরিয়া পারভীন। এসময় আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাঃ মোঃ হুমায়ূন কবীর, কৃষি অফিসার মোঃ মোস্তাক আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান, সাব ইনস্পেকটর মোঃ আরশাদুল হক, উপজেলা বিএনপির সভাপতি এজেডএম বজলুর রহমান জাহেদ ও সাধারণ সম্পাদক কাজী মো: নজরুল ইসলাম দুলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক মো: মতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক মো: বাবুল ইসলাম, জামায়াতের আমীর মোঃ ইউনুস আলী খাঁন, জাগপার সভাপতি মোঃ বজলুর রহমান, জাসদের সভাপতি মোঃ আনছার আলী, ইউপি চেয়ারম্যান মোঃ মোজাক্কারুল আলম চৌধুরী কচি, সাবেক ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মির্জা নুরুল ইসলাম হেলাল, ফকিরগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কমলেশ চন্দ্র ঘোষ, পুরোহিত লবানু দাসাধিকারী, খ্রিষ্টীয় সম্প্রদায়ের সভাপতি পবিত্র দাস, জুলাই যোদ্ধা মোঃ নাঈম উদ্দীন রাব্বু ও কৃষক মোঃ আঃ সামাদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সফল নারী উদ্যোক্তা সুবর্ণা রায়।
জেলা প্রশাসক মোসাঃ শুকরিয়া পারভীন তার বক্তব্যে বলেন, পিছিয়ে পড়া আটোয়ারীকে এগিয়ে নিতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন এমনটি উপস্থিত সকলের সামনে কথা দেন। পরে জেলা প্রশাসক উপজেলা পরিষদ চত্বরে পরিস্কার পরিছন্নতা অভিযানে যোগ দেন।