ঢাকাTuesday , 31 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে নবীন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠান

Mahamudul Hasan Babu
March 31, 2026 4:25 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে নবীন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক একেএম সাইদুর রাজ্জাক টোটন, মেহেরপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর আহবায়ক আসাদুল আযম খোকন, সদস্য সচিব জিল্লুর রহমান, মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ইয়ারুল ইসলাম, মেহেরপুর সিভিল আদালতের জিপি রফিকুল ইসলাম, এপিপি অ্যাডভোকেট মোকলেসুর রহমান খান স্বপন।

পরে সেখানে নবীন আইনজীবীদের ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করা হয়।এই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের পিপি অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান তুহিন।