ঢাকাWednesday , 1 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুর অফিসার্স ক্লাবের উদ্যোগে জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবিরকে বিদায় সংবর্ধনা প্রদান

Mahamudul Hasan Babu
April 1, 2026 2:18 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর অফিসার্স ক্লাবের উদ্যোগে জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবিরকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার বিকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম জাকারিয়া, সিভিল সার্জন ডা. আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, মেহেরপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ মুহাঃ আবদুল্লাহ আল আমিন, মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক হাসানুজ্জামান, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ওবায়দুল বাসার, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সিরাজুম মনির, জেলা নির্বাচন অফিসার এনামুল হক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জীব মৃধা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসিমা খাতুনসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে অফিসার্স ক্লাবের পক্ষ থেকে বিদায়ী জেলা প্রশাসককে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রতিম শীল, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন, আবির আনসারী ও জয়া ধর মুমি, টিটিসির অধ্যক্ষ প্রফেসর ড. শামীম হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তোফাজ্জল হোসেন, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাশেদ আহমেদ, পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহামুদ, পরিসংখ্যান কর্মকর্তা বশির উদ্দীন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।