ঢাকাSaturday , 4 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সীমান্ত এলাকা থেকে ডিজেল উদ্ধার 

Mahamudul Hasan Babu
April 4, 2026 9:19 am
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা থেকে ডিজেল উদ্ধার করেছে বিজিবি। শনিবার (৪ এপ্রিল) সকালে বিষয়টি  নিশ্চিত করেন পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস।
এর আগে, শুক্রবার (৩ এপ্রিল) রাতে উপজেলার ভজনপুর ইউনিয়নের ভূতিপুকুর সীমান্ত এলাকা থেকে মালিক বিহীন ভাবে ২ জারিকেন ডিজেল উদ্ধার করেছে বিজিবি।
জানা গেছে, জব্দকৃত ডিজিলের সর্বমোট সিজার মূল্য ৪ হাজার ১২০ টাকা।
বিজিবি জানায়, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকাগুলোতে সতর্ক অবস্থানে থাকার পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এদিকে বাংলাদেশে জ্বালানি তেল নিয়ে চলমান অবস্থায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিশেষ অভিযানে ভূতিপুকুর বিওপির টহলদল সীমান্তের মেইন পিলার ৭৩৮ এর ১০ নম্বর সাব পিলার থেকে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভূতিপুকুর এলাকায় দুই জারিকেনে প্রায় ৩০ লিটার ডিজেল মালিক বিহীন অবস্থায় উদ্ধার করে।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় সীমান্ত এলাকা দিয়ে জ্বালানী তেল পাচার রোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে সীমান্ত এলাকায় বিজিবির টহল কার্যক্রম জোরদার এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে জ্বালানী তেল পাচার রোধে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। বিজিবি দেশের জ্বালানি সম্পদ সুরক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।