ঢাকাSaturday , 4 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কমলনগর হাজির হাট ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
April 4, 2026 9:45 am
Link Copied!

স্টাফ রিপোর্টার : আবু সালমান লক্ষীপুরের কমলনগর উপজেলার ৭নং হাজির হাট ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেনের উদ্যোগে এক ব্যাপক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ জনগণের উপস্থিতিতে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের জেলা সেক্রেটারি সার্জেন্ট সোলাইমান চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত সুশাসন নিশ্চিত করতে যোগ্য ও সৎ নেতৃত্বের বিকল্প নেই। এ সময় তিনি ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেনের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং তাঁকে সমর্থন দেওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কমলনগর উপজেলা সভাপতি সার্জেন্ট আবুল কাশেম, কমলনগর উপজেলা সেক্রেটারি আলমগীর হোসেন, রেদোয়ান হোসেন বাহার, সাংবাদিক হাবিবুর রহমান নয়ন, রুবেল, রাশেদ, আবদুল মতিনসহ আরও অনেকে। তারা সবাই দেলোয়ার হোসেনকে একজন সৎ, যোগ্য ও জনবান্ধব প্রার্থী হিসেবে উল্লেখ করেন।

সভায় প্রধান বক্তা হিসেবে ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন তাঁর বক্তব্যে বলেন, তিনি নির্বাচিত হলে হাজির হাট ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও দুর্নীতিমুক্ত ইউনিয়নে রূপান্তর করবেন। তিনি জনগণের উদ্দেশ্যে তাঁর পরিকল্পনা তুলে ধরে বলেন—
ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়ন ও সংস্কার কাজ জোরদার করা হবে
জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে
শিক্ষা ব্যবস্থার উন্নয়নে স্কুল-কলেজে অবকাঠামো উন্নয়ন ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা হবে
গরিব ও অসহায় মানুষের জন্য ভাতা ও সহায়তা কার্যক্রম স্বচ্ছভাবে বণ্টন করা হবে
মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে
যুব সমাজকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দক্ষ মানবসম্পদে পরিণত করা হবে
ডিজিটাল সেবা সম্প্রসারণের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া হবে
তিনি আরও বলেন, “আমি আপনাদের সন্তান, আপনাদের পাশে থেকেই সবসময় কাজ করতে চাই। আপনারা যদি আমাকে সুযোগ দেন, আমি এই ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়নে পরিণত করবো ইনশাআল্লাহ।

মতবিনিময় সভা শেষে উপস্থিত স্থানীয় জনগণ ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেনের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন এবং আগামীতেও তাঁর পাশে থাকার আশ্বাস দেন।