ঢাকাSaturday , 4 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুরে আধুনিক ডাকবাংলার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সংস্কৃতি মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী

Mahamudul Hasan Babu
April 4, 2026 10:24 am
Link Copied!

স্টাফরিপোর্টার ( মাগুরা)।।মাগুরার মহম্মদপুর উপজেলায় আধুনিক ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ ৪ এপ্রিল শনিবার বেলা-১২ টায় মাগুরার মহম্মদপুরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এ্যাড. নিতাই রায় চৌধুরী এমপি এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

দুই কোটি বাইশ লক্ষ টাকার আধুনিক ডাকবাংলোর ডুপ্লেক্স বিল্ডিং তৈরি হবে মহম্মদপুরে। মাগুরায় সদ্য নিয়োগপ্রাপ্ত জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মেদের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এ্যাড. নিতাই রায় চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. নিতাই রায় চৌধুরী বলেন,’আমাদেরকে যারা ভোট দিয়েছেন আমরা তাদের ও কাজ করবো। যারা আমাদেরকে ভোট দেয়নি তাদেরও কাজ করব।ক্ষমতা অপব্যবহার যারা করবে তাদেরকে আমরা কোনক্রমেই সহ্য করবো না।’

তিনি আরও বলেন,আমরা বিএনপিকে সফল করতে চাই। যদি বিএনপিকে সফল করতে পারি এবং পরিকল্পনা অনুয়ায়ী কাজ করতে পারি তবে বিএনপি দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবে।
দীর্ঘ সতেরো বছর ফ্যাসিস্ট ক্ষমতায় থেকে নানান অনিয়মের সাথে জড়িত হয়ে দেশকে একটি দারিদ্র্য দেশে পরিণত করেছে।

সঠিক নৃতত্বের অভাবে আমরা আজও দারিদ্র্যের সাথে লড়াই করছি। প্রধান মন্ত্রী তারেক রহমান একজন ডাইনামিক মানুষ। আমরা কোন অনিয়মের সাথে জড়িত হবো না।

তিনি আরও বলেন, আমরা কাউকে গুম খুন হত্যার সাথে জড়িত হবো না। বিগত সরকারের মতো আমরা দূর্নীতি করবো না। কেউ আইনের ঊর্দ্ধে নয়। মাদকের বিরুদ্ধে আমরা কোন কম্প্রোমাইজ করবো না।মাদকদ্রব্যের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

প্রহেলা বৈশাখ কোন মুসলমান,হিন্দু, খ্রিষ্টান,বৌদ্ধদের উৎসব নয় ,এটি সাধারণ মানুষ ও কৃষক সমাজের উৎসব।আনন্দ ও মঙ্গল শোভাযাত্রা একই জিনিস। এবার পহেলা বৈশাখের অনুষ্ঠানের নাম হবে”বৈশাখী শোভাযাত্রা।

এসময় আলোচনা অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন মাগুরা -১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান, মাগুরার জেলা প্রশাসক মো: আব্দুল্লাহ আল মামুন, পুলিম সুপার মোল্লা আজাদ হোসেন পিপিএম,
জেলা পরিষদের প্রধান নির্বাহী হাসীনা মমতাজ বেগম।এসময় মঞ্চে উপস্থিত ছিলেন, মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাহানুজ্জামান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাগুরা জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক এ্যাড.খান রোকন উজ্জামান এবং আমিনুল ইসলাম পিকুল খান।