ঢাকাSunday , 5 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে শরিকানা জমি দখলের জের ধরে ঘরবাড়ি ও সীমানার বেড়া ভাংচুরের অভিযোগ

Mahamudul Hasan Babu
April 5, 2026 2:26 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুর গাংনী উপজেলার চককল্যাণপুর গ্রামে শরিকানা জমি দখলের  জের ধরে প্রতিপক্ষ শাহাজামালের বিরুদ্ধে বাড়িঘর ও সীমানার বেড়া ভাংচুরের অভিযোগ উঠেছে ।শনিবার সকালে চককল্যাণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

‎অভিযোগ সূত্রে জানা গেছে চককল্যাণপুর গ্রামের মৃত হায়াত আলীর  ছেলে ছামেদ মন্ডল ও রবগুল মন্ডলের ওয়ারিশদের মধ্যে জমিজমা  নিয়ে ঝামেলা চলছে,/চককল্যাণপুর মৌজার আর এস ১০৩ নং খতিয়ানে ২  একর ১ শতক জমি ৫০০, ৫০০ অংশে রেকর্ড সৃষ্টি হয় ।

‎এর মধ্যে  আর এস ২৮৪ দাগে ৬৬ শতকের মধ্যে ১৮ শতক ও ২৯০ দাগের ১০ শতক জমির মধ্যে ৪ শতক জমি বাংলাদেশ  সরকারের ১ নং খাস খতিয়ানে মোট  ২২ শতক জমি রেকর্ড সৃষ্টি হয়। এই ২২ শতক জমি ভাগাভাগি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

‎ইতিপূর্বে উভয়পক্ষ  অভিযোগ করেন/ অভিযোগের ভিত্তিতে গ্রামের মন্ডল মাতব্বর ও প্রশাসনের মাধ্যমে আপোষ  মীমাংসা হয়। আপোষ মীমাংসায় ২২ শতক জমি উভয়পক্ষকে  ১১ শতক ১১ শতক করে দুই পক্ষকে দিয়ে  মীমাংসা হয়।

‎পরবর্তীতে ছামেদ আলীর ছেলে শাহজামাল আপোষ মীমাংসা উপেক্ষা করে ২২ শতক  জমি তার একার দাবি করে আবারো মেহেরপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ ধারা মামলা দায়ের  করেন। এবং মৃত  রবগুল মন্ডলের ওয়ারিশদের ঘরবাড়ি দখল ও  বাড়ির সীমানার বেড়া ভেঙ্গে দেয়ার অভিযোগ উঠেছে।

‎ভুক্তভোগী রবগুল মন্ডলের ওয়ারিশ রিপন আলী,  লালন,বিপুল জানান,আমাদের চাচা শাহাজামালের সাথে জমির ভাগাভাগিও পসিশন  নিয়ে এর আগে ঝামেলা হয়েছিল, তখন আমাদের দুপক্ষের লোকজন গাংনী থানায় অভিযোগ করলে অভিযোগের ভিত্তিতে উভয়পক্ষকে ডেকে একটি আপোষ  মীমাংসা  হয়।

‎মীমাংসায় দুই পক্ষকে আলাদা আলাদা দাগ সৃষ্টি করে দেয়, সেই সময় আমাদের ঘরবাড়ি ভেঙ্গে নিয়ে আমরা অন্য দাগে বসবাস করছি। আবারো আমার চাচা প্রতিবন্ধী তার মেয়ে স্ত্রী আমার জমির সীমানার বেড়া ভেঙ্গে দিয়েছে এবং ঘরবাড়ি ভাঙ্গারচেষ্টা করছে।

‎ভুক্তভোগীরা আরও  বলেন, আমার চাচাতো ভাই সেনা সদস্য,সে সেনাবাহিনীর ভয় দেখিয়ে আমাকে বাড়ী থেকে তুলে  নিয়ে যাওয়ার হুমকি  অব্যাহত রেখেছে। আমার চাচা প্রতিবন্ধী হওায়য় তাকে আমরা বাঁধা দিতে পারছি না, সে নিজেই ঘর বাড়ি ভেঙ্গে দিয়ে উল্টা আমাদের নামে মিথ্যা অভিযোগ করেছে।

‎এ ব্যাপারে প্রতিপক্ষ প্রতিবন্ধী শাহজামালের স্ত্রী হিরা খাতুন ও কন্যা জানান,সরকারী খাস ২২ শতক জমির কাগজপত্র আমাদের  রয়েছে আমরা আদালতে মামলা করেছি আদালতে সিদ্ধান্তই মেনে নেব আর মীমাংসার বিষয়টি অস্বীকার করেন।

‎এ ব্যাপারে সেনা সদস্যের  হুমকির  বিষয়টি অস্বীকার করে বলেন,আমাদের জমির কাগজপত্র থাকা সত্ত্বেও  জোরপূর্বক মীমাংসা করেছিল, আবরো আমরা মেহেরপুর আদালতে মামলা করেছি মামলায় যে সিদ্ধান্ত হয় সেটা মেনে নেব।

‎এ ব্যাপারে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার  দাস জানান, এঘটনায় কেউ  অভিযোগ করেনি,  অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।