ঢাকাTuesday , 7 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নতুন পরিবেশ কর্মী তৈরির লক্ষ্যে আজিজুল হক কলেজে তীরের সদস্য সংগ্রহ

Mahamudul Hasan Babu
April 7, 2026 10:44 am
Link Copied!

মোঃ খাত্তাব হোসেন ক্যাম্পাস প্রতিনিধি:নতুন পরিবেশ কর্মী তৈরির লক্ষ্যে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ রক্ষায় তাদের সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করতে শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন “তীর” সরকারি আজিজুল হক কলেজ-এ এক ব্যতিক্রমধর্মী সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করেছে।
সম্প্রতি কলেজের বিভিন্ন বিভাগে পর্যায়ক্রমে সচেতনতামূলক ক্লাস ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এ সময় সংগঠনের সদস্যরা শিক্ষার্থীদের সামনে পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি এবং পরিবেশ রক্ষায় করণীয় বিষয়গুলো তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে ছোট ছোট অভ্যাস পরিবর্তনের মাধ্যমে কীভাবে পরিবেশ রক্ষা করা যায় সে বিষয়েও দিকনির্দেশনা প্রদান করা হয়।
ক্যাম্পেইনের অংশ হিসেবে নতুন সদস্য সংগ্রহের লক্ষ্যে কলেজ প্রাঙ্গণে একটি সদস্য সংগ্রহ ডেক্স স্থাপন করা হয়। এতে আগ্রহী শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে সংগঠনের সাথে যুক্ত হওয়ার সুযোগ পায়। শিক্ষার্থীদের ব্যাপক সাড়া ও আগ্রহ লক্ষ্য করা গেছে বলে জানিয়েছেন আয়োজকরা।
এ বিষয়ে তীরের সভাপতি আশা মনি বলেন,
“আমাদের লক্ষ্য শুধু সচেতনতা তৈরি নয়, বরং নতুন প্রজন্মের মধ্যে দায়িত্বশীল পরিবেশ কর্মী গড়ে তোলা। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে—তাই এখন থেকেই তাদের পরিবেশ রক্ষায় সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি। আমরা বিশ্বাস করি, এই ছোট ছোট উদ্যোগ একদিন বড় পরিবর্তনের সূচনা করবে।”
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে পরিবেশের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করবে এবং একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।