মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে হাতুড়ে চিকিৎসকের ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, অসুস্থ্য হয়ে মুমূর্ষ অবস্থায় রয়েছে একাধিক গরু। ঘটনাটি ঘটেছে, উপজেলার সদর ইউনিয়নের গবর্ন্ধনপুর গ্রামে।
সরেজমিন ঘুরে দেখা যায়, উক্ত গ্রামে কোরবানী ঈদকে সামনে রেখে মঙ্গলবার সকালে গরু মোটাতাজা করন ইনজেকশন প্রয়োগের পরে বেলাল মিয়ার ছেলে মোস্তফা মিয়ার ৪টি দেশি জাতের গরু অসুস্থ্য হয়ে পড়ে এর মধ্যে চিকিৎসা দেয়ার কিছুক্ষণ পরই একটি গরু মারা যায়। অপর দিকে গেন্দু শেখের ছেলে দুদু মিয়ার ফ্রিজিয়ান জাতের দু’টি ষাড় অসুস্থ্য হয়ে পড়ে। এ সময় কৌশলে সটকে পড়ে হাতুড়ে পশু চিকিৎসক হাসান আলী। স্থানীয় ইউপি সদস্য সাদিক হাসান সুমন মিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে যোগাযোগ করলে নড়েচড়ে বসে সংশ্লিষ্টরা। দীর্ঘ সময় পর ঘটনাস্থলে উপস্থিত উপজেলা ভেটেরিনারি সার্জন মিজানুর রহমান চিকিৎসা দেন।
স্থানীয় বাসিন্দা ইদুল মিয়া বলেন, আমরা গ্রামের লোকজন খেয়ে না খেয়ে গরু পালি, কয়টা ট্যাকা লাভের আশায়। আর এই গরু যদি ভুল চিকিৎসায় মারা যায় আমরা কেমনে বাচঁবো। এর বিচার চাই। আরেক বাসিন্দা আপেল মিয়া বলেন, টিকা দেওয়ার কিছুক্ষনের মধ্যেই একটি গরু ছটফট করতে করতে মুখ দিয়ে ফেনা বাহির হয়ে মারা যায়। বাকিগুলোও যে কোন সময় মারাযেতে পারে। এই সব ভূয়া চিকিৎসার নামে প্রাণ নিয়ে খেলা বন্ধ করার দাবী জানাই। আমরা ভূয়া ডাক্তারের শাস্তি চাই। এর আগেও হাসানের ভুল চিকিৎসায় একাধিক গরু মারা যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসীর মুখে একটাই কথাÑ“হাসান কোনো চিকিৎসক নয়, সে একজন ভুয়া চিকিৎসক ও প্রতারক!”
ভুক্তভোগী কৃষক মোস্তফা মিয়া,আমি গরিব মানুষ। গরুই আমার আয়ের একমাত্র সম্বল আমি ওই প্রতারক ডাক্তারের বিচার চাই।
অভিযুক্ত চিকিৎসক হাসান মিয়া তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন আমি কোন সরকারি ডাক্তার নই আমি একজন পল্লী প্রাণী চিকিৎসক।
এ ব্যপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ফজলুল কবির বলেন, “ঘটনা শোনার সাথে সাথে চিকিৎসক পাঠানো হয়েছে।” ভূক্তভোগীরা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
