ঢাকাSaturday , 11 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

Mahamudul Hasan Babu
April 11, 2026 1:03 pm
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি: ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং নগর পরিবেশ পরিচ্ছন্ন রাখতে ঠাকুরগাঁওয়ে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এবং ঠাকুরগাঁও পৌরসভার বাস্তবায়নে, ইএসডিও’র সৌজন্যে এ কার্যক্রম পরিচালিত হয়।
অভিযানের অংশ হিসেবে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে, কোর্ট চত্বর, চৌরাস্তা এবং শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে একযোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় সড়কের পাশে জমে থাকা আবর্জনা অপসারণ, নর্দমা পরিষ্কার, এবং পানি জমে থাকার সম্ভাব্য স্থানগুলো শনাক্ত করে তা অপসারণ করা হয়। পাশাপাশি সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচিতে পৌর প্রশাসক সরদার মোস্তফা শাহিন, জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী, স্কাউট সদস্য, রেড ক্রিসেন্ট, বিডি ক্লিনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। তারা সক্রিয়ভাবে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে সাধারণ মানুষের মাঝে সচেতনতার বার্তা পৌঁছে দেন।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণার প্রেক্ষিতে দেশব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে প্রতি শনিবার নিয়মিতভাবে এ কার্যক্রম পরিচালনা করা হবে। তিনি জোর দিয়ে বলেন, এই কার্যক্রম যেন অভিনয় বা ছবি তোলার জন্য না হয়। এটা আন্তরিকতা ও নিয়মিততার মাধ্যমে বাস্তবায়িত হয়।
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো মশার বংশবিস্তার রোধ করা। এজন্য বাড়ির আশপাশে কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকতে দেওয়া যাবে না এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। তিনি এ বিষয়ে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
জেলা প্রশাসক আরও উল্লেখ করেন, “পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই মিলে সম্মিলিতভাবে কাজ করলেই আমরা আমাদের পরিবেলকে ভালো ও সুন্দর খারতে পারবো।”
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হলে শহরের পরিবেশ পরিচ্ছন্ন থাকবে এবং রোগবালাই অনেকাংশে কমে আসবে।
সংশ্লিষ্টরা জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।