ঢাকাSaturday , 11 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সংস্কৃতি একটি দেশের উন্নয়নের পরিচয় বহন করে- মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

Mahamudul Hasan Babu
April 11, 2026 3:45 pm
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি: মাগুরার আলোকদিয়ার পুখুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ঢাকাস্থ প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্যোগে সংস্কৃতি মন্ত্রী এড, নিতাই রায় চৌধুরী এমপি ও মাগুরা ১ আসনের সংসদ সদস্য মোঃ মনোয়ার হোসেন খানের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। সংবর্ধনা কমিটির আহবায়ক মোঃ হাসানুল বারীর সভাপতিত্বে স্কুল মাঠে শনিবার দুপুরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের কর্মসুচির মধ্যে ছিলো বৃক্ষ রোপণ,সম্মাননা স্বারক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশে একটি নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয়েছে। নতুন এ সরকারকে সহযোগিতা করে দেশের অগ্রগতিতে অবদান রাখার জন্য জনগনের প্রতি আহবান জানান। তিনি বলেন, দীর্ঘদিন স্বৈরশাসনে অর্থ পাচারের মাধ্যমে দেশের অর্থনীতিকে পঙ্গু করে জাতিকে বিপদের মধ্যে রেখে পালিয়েছে। সে ভঙ্গুর অর্থনীতিকে আবার সবল করতে প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কর্মকান্ডকে বাস্তবায়ন করতে সবাইকে কাজ করতে হবে। মন্ত্রী বলেন, সংস্কৃতি একটি দেশের উন্নযনে পরিচয় বহন করে। দেশের সাংস্কৃতিক অবস্থা কেমন তা দেখলেই সে দেশ কতটা উন্নত তার জানা যায়। তিনি বাংলাদেশের অপসংস্কৃতিকে নির্মুল করে পরিছন্ন সংস্কৃতি বিকাশে কাজ করতে চান। বিশেষ অতিথির বক্তব্যে মাগুরা ১ আসনের সংসদ সদস্য মোঃ মনোয়ার হোসেন খান বলেন, দেশকে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজীমুক্ত করতে সুষ্ঠু সাংস্কৃতির বিকল্প নেই,। বর্তমান তারেক রহমানের সরকার দেশকে সবার বসবাসের উপযোগী করতে কাজ করে যাচ্ছেন। তার কর্মকান্ড বাস্তবায়নে জনগনকে সহযোগিতা করার জন্য্য তিনি আহবান জানান। অনুষ্ঠানে স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী মহম্মদপুরে আমিনুর রহমান কলেজের ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এবং বিনোদপুরে খাল খনন কর্মসুচি উদ্বোধন করেন।