ঢাকাSunday , 12 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিজিবি’র বিশেষ অভিযানে ৬৬ লক্ষাধিক টাকা মুল্যের দুষ্প্রাপ্য কষ্টিপাথর ও শ্বেত পাথরের ৩টি মূর্তি উদ্ধার। আটক ২।

Mahamudul Hasan Babu
April 12, 2026 1:54 pm
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি ॥ দিনাজপুরের বিরল ও বীরগঞ্জ এবং ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৬৬ লক্ষাধিক টাকা মুল্যের দুষ্প্রাপ্য কষ্টিপাথর ও শ্বেত পাথরের ৩টি মূর্তি উদ্ধারসহ ২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
আটককৃতরা হলেন, বিরল উপজেলার ৯নং মঙ্গলপুর ইউপি’র জগদীশ চন্দ্রের ছেলে সুমন চন্দ্র দেব (৩০) ও ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার চন্ডিপুর গ্রামের মৃতঃ আবু সাঈদের ছেলে আব্দুল হাই (৬৫)।

জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে গত ১১ এপ্রিল ২০২৬ ইং তারিখ রাত পৌনে ২ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল দিনাজপুর জেলার বিরল ও ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও সদর উপজেলা এলাকায় সংশ্লিষ্ট থানা পুলিশ এবং ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর সহায়তায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে আটককৃত ব্যক্তিদ্বয়ের কাজ থেকে ৯.৫৪ কেজি ওজনের দুষ্প্রাপ্য কষ্টিপাথরের ১টি বিষ্ণু মূর্তি ও ৪৫.৩৭ কেজি ওজনের মূল্যবান শ্বেত পাথরের ১টি শিব মূর্তি উদ্ধার করা হয়। পরবর্তীতে আরও একটি পৃথক অভিযানে দিনাজপুর জেলার বীরগঞ্জ এলাকায় মালিকবিহীন অবস্থায় ৩৩.৮৫ কেজি ওজনের আরও ১টি দুষ্প্রাপ্য কষ্টিপাথরের মূর্তি (শিব লিঙ্গ) উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, একটি সংঘবদ্ধ চক্র দেশের মূল্যবান প্রতœতাত্ত্বিক সম্পদ অবৈধভাবে পার্শ্ববর্তী দেশে পাচারের পরিকল্পনা করছে বলে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়। উদ্ধারকৃত কষ্টিপাথরের মূর্তি ও শ্বেত পাথরের মূর্তি ৩টির মোট সিজার মূল্য ৬৬ লক্ষ ৭ হাজার ৫ শত টাকা। তার পরেও প্রতœতাত্ত্বিক গুরুত্ব বিবেচনায় মূর্তি সমূহের মূল্য অসীম ও অপরিমেয়। আটককৃত আসামি এবং আলামত সমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

উদ্ধারকৃত প্রতœবস্তুসমূহ রংপুর বিভাগীয় প্রতœতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালকের কার্যালয় এর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রতœতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ বলে নিশ্চিত করেছেন। উল্লেখ্য, ১৯৬৮ সালের (১৯৭৬ সালে সংশোধিত) ‘‘পুরাকীর্তি সংরক্ষিত আইন’’ অনুযায়ী দেশ ও জাতির প্রাচীন ইতিহাস-ঐতিহ্য বহন করে এ জাতীয় সকল প্রতœতাত্ত্বিক নিদর্শন সংগ্রহ এবং সংরক্ষণের দায়িত্ব সরকার তথা প্রতœতত্ত্ব অধিদপ্তরের উপর ন্যস্ত আছে।

বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের প্রতœতাত্ত্বিক সম্পদ রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। পাশাপাশি মাদক, মানবপাচার, অস্ত্র ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা অঙ্গীকারবদ্ধ।