ঢাকাSunday , 12 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে পঞ্চগড়ে ১১ দলীয় ঐক্যর বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

Mahamudul Hasan Babu
April 12, 2026 1:55 pm
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি: গণভোটের রায়ের বিরুদ্ধে সরকারি দলের অবস্থান ও অনতিবিলম্বে রায় বাস্তবায়নের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য। রবিবার (১২ এপ্রিল) বিকেলে পঞ্চগড় জজ কোর্ট এলাকা থেকে  ১১ দলীয় ঐক্যর ব্যানারে একটি  বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড় এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

পরে সমাবেশে বক্তব্য রাখেন, পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন, সেক্রেটারি দেলোয়ার হোসেন, জাগপা নেতা কামাল হোসেন পাটোয়ারী, এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক শিশির আসাদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি সহ ১১ দলীয় ঐক্যের নেতারা।
সমাবেশে ১১ দলীয় ঐক্যের নেতারা অভিযোগ করেন, ভোটের পর বিএনপি জনগণের রায়কে উপেক্ষা করছে। জনগণকে সঙ্গে নিয়ে গণভোট বাস্তবায়নের পথে হাঁটবে বিরোধীদল। বক্তারা আরও বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করা বৈধ আর জনগণের ভোটে সংস্কার হবে সেটাকে বলে অবৈধ, এমন দ্বিচারিতা বাংলাদেশের মানুষ সহ্য করবে না।’ গণভোটকে অবজ্ঞা করে জাতীকে অপমান করেছে বিএনপি। সরকার জনস্বার্থের বাইরে গেলে রাজপথ এবং সংসদ সব জায়গাতেই প্রতিবাদ করা হবে বলেও উল্লেখ করেন তারা।