মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১২ এপ্রিল রবিবার দুপুরে বিদ্যালয়ের মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা ও দোয়ার মাহফিলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ কবির হোসেন আকন।
শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মোঃ বায়জিদ ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাইয়্যেবা আলমের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক নাজমুল হক, সহকারী শিক্ষক কে. এম. রোকন-উজ-জামান, দশম শ্রেণির শিক্ষার্থী মোছাঃ মুসলিম তহুরা সাবা, বিদায়ী শিক্ষার্থী সামিয়া পারভিন, মেরিনা বিথীসহ অন্যরা।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামীমুল ইসলাম, ফাতেমা খাতুন, রথীন্দ্রনাথ বিশ্বাস, জিএম মিজানুর রহমান, আফরোজা খাতুন, ইখতিয়ার জাহান, মীর শরিফুল ইসলাম, পলি চক্রবর্তী, শান্তা খাতুন, লুৎফুর নাহার লুনা, বাবলুর রহমান, আব্দুর রাজ্জাক, প্রদিপ কুমার ঘোষসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা আব্দুল কাদের সিদ্দিকী।
