ঢাকাSunday , 12 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বোদায় নির্বাচনে ব্যবহৃত চুরি যাওয়া সিসি ক্যামেরা উদ্ধার : চোর ও ক্রেতা আটক

Mahamudul Hasan Babu
April 12, 2026 2:57 pm
Link Copied!

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : জাতীয় সংসদ  নির্বাচনে ভোটকেন্দ্রে নিরাপত্তার জন্য বসানো সিসি ক্যামেরা চুরি যাওয়ার পর বোদা থানার এজাহার দায়ের হলে সিসি ক্যামেরা উদ্ধার সহ চোর ও ক্রেতা আটক করেছে বোদা থানা পুলিশ।

আঠিয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক অভিযোগ দায়ের করলে এজাহার সূত্রে জানা যায়, বোদা উপজেলাধীন মাড়েয়া ইউনিয়নের আটিয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক সিসি ক্যামেরা স্থাপন হয়। ভোট গ্রহনের পর রাতে অজ্ঞাত যুবক বিদ্যালয়ের বারান্দায় থাকা ৩টি সিসি ক্যামেরা চুরি করে। ঘটনাটি সিসি ক্যামেরায় রেকর্ড হলেও তার পরিচয় পাওয়া যায় নি।

এ বিষয়ে বোদা থানার অফিসার ইনচার্জ সোয়েল রানার নেতৃত্বে বোদা থানার এসআই খুরশীদ আলম সহ পুলিশের একটি দল তদন্ত করে চোরেকে সনাক্ত করে। পরে ১১ এপ্রিল বিকালে উপজেলার মাড়েয়া ডিহাপাড়া আমিননগর গ্রামের বাসিন্দা জামাল প্রধানের পুত্র রাশেদ প্রধান ওরফে সুজন (৩৬ ) কে আটক করে তার দেওয়া তথ্য মতে  মাড়েয়া বাজারের স্বাধীন বাংলা হোটেলের ভিতর থেকে  সিসি ক্যামেরা সহ ক্রেতা মাড়েয়া গোয়ালপাড়া গ্রামের মৃত মতিয়ার রহমানের পুত্র আনারুল ইসলাম (৪২) কে আটক করা হয়।

এ বিষয়ে বোদা থানার ওসি সোয়েল রানা জানান, বোদায় নির্বাচনের নিরাপত্তার ব্যবহৃত সিসি ক্যামেরা চুরি যাওয়ার এজাহার হলে পুলিশ তদন্ত করে চোরকে সনাক্ত করে ও সিসি ক্যামেরা উদ্ধার সহ ক্রেতাকে আটক করা হয়েছে।  আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।