ঢাকাMonday , 13 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রী কথায় নয় কাজে বিশ্বাস করেন যা ইতিমধ্যে প্রমাণ হয়ে গেছে পঞ্চগড়ে ছেতনাই খাল খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

Mahamudul Hasan Babu
April 13, 2026 10:06 am
Link Copied!

মোঃ মাহমুদুল হাসান বাবু পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন প্রধানমন্ত্রী কথায় নয় কাজে বিশ্বাস করেন যা ইতিমধ্যে প্রমাণ হয়ে গেছে। সরকার গঠনে দুই মাসের মধ্যেই আমাদের নির্বাচনী ইশতেহারগুলো পুরণ করতে কাজ করা হচ্ছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের গেদিপাড়া ছেতনাই খাল খনন কাজের উদ্বোধন শেষে এসব কথা বলেন ।
প্রতিমন্ত্রী বলেন আমাদের আজকের উন্নয়ন কর্মসূচির ভাগিদার সকল কৃষক শ্রমিক আমরা কোন দল ধর্ম বর্ন ভেদাভেদ করে উন্নয়ন কর্মসূচি নেয়নি আমাদের খাল খননের মাধ্যমে প্রকৃত কৃষকরাই উপকৃত হবেন।
তিনি আরো বলেন জুলাই সনদ প্রত্যেকটি অক্ষরে অ্ক্ষরে পালন করা হবে এবং এর মাধ্যমে গড়ে তোলা হবে একটি বৈষম্যহীন বাংলাদেশ।
এসময় প্রতিমন্ত্রী এলাকার যুব সমাজকে অনলাইন ক্যাসিনো জুয়া এবং মাদকের হাত থেকে বাাঁচাতে সকলের সহযোগীতা কামনা করেছেন।
অনুষ্ঠানে পঞ্চগড় এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান, বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রায়হানুল আলম প্রধান রিয়েল,মাড়েয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আমিনুল ইসলাম, সদস্য সচিব আবু সাঈদ,মাড়েয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু আনসার মো. রেজাউল করিম শামিম সহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।