ঢাকাMonday , 13 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গুড়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
April 13, 2026 10:36 am
Link Copied!

মোঃ মেহেদী হাসান ভাঙ্গুড়া , পাবনা পাবনার ভাঙ্গুড়া উপজেলায় কৃষি উন্নয়ন ও পুষ্টি বিষয়ক পাটনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল ২০২৬) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কংগ্রেসের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভাঙ্গুড়া।
“প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান ,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম প্রামাণিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন এফ,এন কামারুম মুনিরা এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শারমিন জাহান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা সমাজসেবা অফিসার আরিফ হাসান,অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পুষ্টি, উদ্যোক্তা সৃষ্টি ও জলবায়ু সহনশীলতা বাড়ানোর বিকল্প নেই। এ ধরনের কার্যক্রম মাঠ পর্যায়ে কৃষকদের সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক, কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।