ঢাকাMonday , 31 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ইসলামপুরে কামিল মাদ্রাসার নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান

Mahamudul Hasan Babu
August 31, 2026 3:41 pm
Link Copied!

​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুরের ইসলামপুর কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আব্দুর রহমান। এর আগে তিনি একই প্রতিষ্ঠানে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

​মাদ্রাসা সূত্রে জানা যায়, দীর্ঘ শিক্ষকতা জীবনে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে পেশাগত দায়িত্ব পালন করে আসছেন তিনি।

তাঁর অমায়িক আচরণ ও কর্মনিষ্ঠার কারণে তিনি শিক্ষার্থী,সহকর্মী এবং অভিভাবকদের কাছে অত্যন্ত প্রশংসিত ও সমাদৃত। তাঁর এই দীর্ঘ অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতেই মাদ্রাসা পরিচালনা পর্ষদ তাঁকে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব অর্পণ করেছে।

​নতুন দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় মাওলানা আব্দুর রহমান বলেন, আমার ওপর যে গুরুদায়িত্ব অর্পণ করা হয়েছে, আমি যেন সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ দায়িত্বশীলতার সাথে তা পালন করতে পারি—এ জন্য সকলের কাছে বিনীতভাবে দোয়া ও সহযোগিতা কামনা করছি।

​তিনি আরও বলেন,মাদ্রাসার শিক্ষার পরিবেশকে আরও সুন্দর,যুগোপযোগী এবং মানসম্মত করার পাশাপাশি প্রতিষ্ঠানটির সার্বিক অগ্রগতি ও উন্নয়নে তিনি শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ বৃহত্তর এলাকাবাসীর সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করেন।