মো. মেহেদী হাসান ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নতুন এটিএম বুথের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভাঙ্গুড়া বাজারের পুরাতন থানা গেট এলাকায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ভাঙ্গুড়া উপশাখার অধীনে স্থাপিত এ এটিএম বুথের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এটিএম বুথের উদ্বোধন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রাজশাহী জোন প্রধান মো. মনিরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এফএভিপি ও শাখা প্রধান মো. জাহাঙ্গীর আলম, ভাঙ্গুড়া উপশাখার এসপিও ও ব্যবস্থাপক মো. আজিজুল হকসহ স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধন শেষে প্রধান অতিথি মনিরুল ইসলাম বলেন নতুন এটিএম বুথের বিভিন্ন কার্যক্রম ও সেবার বিষয়ে উপস্থিত ব্যক্তিদের অবহিত করেন।
আরো জানান, ভাঙ্গুড়া বাজারের গুরুত্বপূর্ণ স্থানে নতুন এটিএম বুথ চালু হওয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহকদের নগদ অর্থ উত্তোলনসহ প্রয়োজনীয় এটিএম সেবা গ্রহণ আরও সহজ ও দ্রুত হবে।
