ঢাকাWednesday , 2 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আটোয়ারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Mahamudul Hasan Babu
September 2, 2026 12:52 pm
Link Copied!

মোঃজাহেরুল ইসলাম। আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের” ৪৮ বছর পূর্তি উপলক্ষ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হয়েছে। গতকাল ১ সেপ্টেম্বর জেলা বিএনপি আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচীতে উপজেলার নেতৃবৃন্দ অংশগ্রহন করার কারণে বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচী নানা আয়োজনে উদযাপিত হয়। কর্মসূচীর মধ্যে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া মাহফিল উল্লেখযোগ্য। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে আগত শত শত নেতাকর্মী ও সমর্থকগণ প্রথমে দলীয় কার্যালয়ে সমবেত হন। পরে দলীয় কার্যালয় হতে বাদ্যযন্ত্র সহকারে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা বিএনপি’র সভাপতি এজেডএম বজলুর রহমান জাহেদ এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক ধামোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম দুলাল। উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ আক্তারুজ্জামান আতার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলহাজ্ব মোঃ কুদরত-ই-খুদা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক মোঃ আব্দুল্যাহিল বাকি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুস সামাদ আজাদ, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য মোঃ আনোয়ার হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক আহবায়ক কমিটির সদস্য মোঃ শাহাজাহান, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল ইসলাম ও বদিউজ্জামান মানিক, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ মকসেদ আলী এবং মহিলা দলের আহবায়ক মর্জিনা বেগম প্রমূখ।
এছাড়াও উপজেলার ৬ ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, তাঁতি দল, ওলামা দল, মহিলা দল সহ অসংখ্য নেতা কর্মী গণ প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচীতে উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে আমরা আবারও বাংলাদেশকে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করবো। এজন্য সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান দলটির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ।