ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: অসুস্থ শরীরেও ক্র্যাচে ভর করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা আব্দুল আলীমপায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন ভাঙ্গুড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আলীম। তবে শারীরিক অসুস্থতা ও কষ্ট তাকে দলের প্রতি ভালোবাসা ও আদর্শ থেকে দূরে রাখতে পারেনি।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (২ সেপ্টেম্বর) দলীয় কর্মসূচিতে অংশ নিতে ক্র্যাচে ভর করে উপস্থিত হন তিনি। দলের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও আনুগত্যের প্রতীক হিসেবে তার এই উপস্থিতি সহকর্মী ও নেতাকর্মীদের মধ্যে আবেগের সৃষ্টি করে।
দীর্ঘদিন ধরে পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার কারণে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না আব্দুল আলীম। তবুও দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল ও সার্থক করতে কষ্টকে উপেক্ষা করে ক্র্যাচে ভর করে কর্মসূচিতে যোগ দেন তিনি।
স্থানীয় নেতাকর্মীরা বলেন, বিএনপির দুঃসময়ে ত্যাগী ও নিবেদিতপ্রাণ কর্মীরাই দলকে মাঠে সক্রিয় রেখেছেন। দীর্ঘ ১৭ বছর নানা প্রতিকূলতার মধ্যেও যারা দলের পাশে ছিলেন, আব্দুল আলীম তাদেরই একজন। তার মতো ত্যাগী নেতাকর্মীরা বিএনপির শক্তি ও অনুপ্রেরণা।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে অসুস্থ শরীরেও আব্দুল আলীমের উপস্থিতি দলীয় নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তারা তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।
