ঢাকাWednesday , 9 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান: আয়োজক গ্রেফতার, কারাগারে প্রেরণ

Mahamudul Hasan Babu
September 9, 2026 9:57 am
Link Copied!

​গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ শহরের পৌর পার্কে আয়োজিত এক কনসার্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার ঘটনায় কনসার্টের আয়োজক হাফিজুর রহমান পিয়ালকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত পিয়াল এফএনএফ কনভেনশন হল অ্যান্ড পার্টি সেন্টারের স্বত্বাধিকারী।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে এফএনএফ কনভেনশন হল অ্যান্ড পার্টি সেন্টারের উদ্বোধন উপলক্ষে এক বর্ণাঢ্য কনসার্টের আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালে আমন্ত্রিত সঙ্গীতশিল্পী মাইনুল আহসান নোবেল মঞ্চে ওঠার আগে উপস্থিত দর্শকদের একাংশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে শুরু করেন। ঘটনাটি ঘিরে তৈরি হওয়া বিশৃঙ্খলা ও উদ্ভূত পরিস্থিতিতে সোমবার রাতেই জিজ্ঞাসাবাদের জন্য কনসার্টের আয়োজক হাফিজুর রহমান পিয়ালকে আটক করে পুলিশ।
​পরদিন মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে তাকে আনুষ্ঠানিকভাবে এই মামলায় গ্রেফতার দেখায় গোপালগঞ্জ সদর থানা পুলিশ।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, “কনসার্টে অনাকাঙ্ক্ষিত স্লোগান দেওয়া ও বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় সংশ্লিষ্টতা ও দায়বদ্ধতার অপরাধে আয়োজক হাফিজুর রহমান পিয়ালকে আটক করা হয়। পরে তাকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।”