ঢাকাSunday , 27 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনে আটক যুবকের বিনাশ্রম ৬ মাসের কারাদন্ড

Mahamudul Hasan Babu
September 27, 2026 10:28 am
Link Copied!

মো: আসাদুজ্জাaমান খাঁন, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : গতকাল শনিবার রাত ৭.৫০ ঘটিকায় বদরগাজী এলাকা থেকে সিলিকা বালু উত্তোলন করে শায়েস্তাগঞ্জে পরিবহনের সময় আবজল (২০), পিতা-ফারুক মিয়া, সাং-আব্দুলাপুর, পাইকপাড়া নামক এক ব্যক্তিকে আটক করে চুনারুঘাট থানা পুলিশের সাব-ইন্সপেক্টর তারেক আজিজের নেতৃত্বে একটি দল। সঙ্গীয় ফৌর্সসহ পরবর্তীতে, ঘটনাস্থলে পৌঁছে উদঘাটিত হয় বদরগাজী এলাকা থেকে উক্ত ব্যক্তি অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে শায়েস্তাগঞ্জে বিক্রির উদ্দেশ্যে যাওয়া অবস্থায় তাকে আটক করা হয়। অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ১৫(১) অনুয়ায়ী উক্ত ব্যক্তিকে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

চুনারুঘাট সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব তৌফিক আনোয়ার বলেন জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় চুনারুঘাট উপজেলার সকল স্থানে অবৈধ বালু উত্তোলন এর বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।