ঢাকাSunday , 27 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় বণিক সমিতির  নব নির্বাচিত ১৯ কর্মকর্তার শপথ অনুষ্ঠিত  

Mahamudul Hasan Babu
September 27, 2026 10:32 am
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি : মাগুরায় জেলা বণিক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে  নির্বাচিত ১৯ কর্মকর্তার শপথ অনুষ্ঠান ২৭ সেপ্টেম্বর  রবিবার বেলা ১২ টায় মাগুরা প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচন কমিশনার  ও মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক নির্বাচিত প্রার্থীদেরকে শপথ বাক্য পাঠ করান।

এ সময় মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান,  শহর সমাজ সেবা অফিসার আবু মুসা, সহকারি নির্বাচন কমিশনার সাংবাদিক এ্যাড, মাসুম বিল্লাহ কলিন্স,বণিক সমিতির নেতৃবৃন্দসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মাগুরা জেলা বণিক সমিতির  নবনির্বাচিত সভাপতি মুন্সি হুমায়ুন কবির রাজা বলেন, দীর্ঘ ২৩ বছর পর অত্যন্ত সফলতার সাথে  গত ২৫ সেপ্টেম্বর  ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সুষ্ঠু, নিরপেক্ষ  ভাবে এ নির্বাচনে  বণিক সমিতির সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করেছেন। ভোট প্রদান শেষে নির্বাচনের ফলাফল তারা মেনে নিয়েছেন। আমি এজন্য নির্বাচন কমিশনার কে ধন্যবাদ জানাচ্ছি। এখন আমরা বণিক সমিতির উন্নয়ন , অগ্রগতি, সমৃদ্ধির জন্য একসাথে সমিতির সদস্যরা কাজ করব। আগামী দিনগুলো আমাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জের। চ্যালেঞ্জ মোকাবেলায় করে নবনির্বাচিত কমিটি  সফল হবে বলে আমার ধারনা।