ঢাকাSunday , 27 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে ৩ মাসব্যাপী ‘ডেঙ্গু মশক নিধন কার্যক্রম’-এর উদ্বোধন

Mahamudul Hasan Babu
September 27, 2026 10:37 am
Link Copied!

মোঃ সাইফুর রশিদ চৌধুরী।“দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” উপলক্ষে গোপালগঞ্জে ৩ (তিন) মাসব্যাপী বিশেষ কর্মসূচির অংশ হিসেবে ‘ডেঙ্গু মশক নিধন কার্যক্রম’ শুরু হয়েছে। রোববার ২৭ সেপ্টেম্বর বিকেল ৩:০০ টায় গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। জেলা পরিষদ, গোপালগঞ্জ এই মশক নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করে।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকউজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও স্থানীয় সরকারের পরিচালক মো: আজমুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার সিভিল সার্জন ডা. আবু সাইদ মো: ফারুক।

​প্রধান অতিথির বক্তব্যে মো: আজমুল হক বলেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। নিজ নিজ বাড়ি ও আঙিনা পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যাতে পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখার প্রতি তিনি গুরুত্বারোপ করেন।

​সভাপতির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক শরীফ রফিকউজ্জামান জানান, আগামী তিন মাস গোপালগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, হাসপাতাল প্রাঙ্গণ ও জনবহুল এলাকায় ধারাবাহিকভাবে এডিস মশার লার্ভা ধ্বংস ও মশক নিধন ওষুধ প্রয়োগ কার্যক্রম পরিচালনা করা হবে।

​উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসন, জেলা পরিষদ, সিভিল সার্জন কার্যালয় ও গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।