ঢাকাSunday , 27 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপে-২০২৬ এ সাহারবাটিকে হারিয়ে ষোলটাকা ইউপি দল উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন

Mahamudul Hasan Babu
September 27, 2026 2:06 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম  মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলা পর্যায়ে কাবাডি চ্যাম্পিয়নশীপ -২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে| খেলায় ষোলটাকা ইউপি দল সাহারবাটি ইউপি দলকে হারিয়ে চ্যাম্পিয়ন শীপ হওয়ার গৌরব অর্জন করেছে| ‘মাদক দ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ্য সবল জীবন গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে গাংনীতে ১ম কমিউনিটি পুলিশের উদ্যোগে গাংনী থানা পুলিশের আয়োজনে অনূর্ধ্ব ২০ বছর বয়সের তরুণ-যুব সমাজের খেলোয়াড়দের নিয়ে কাবাডি চ্যাম্পিয়নশীপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে| খেলার শুরুতেই প্রধান অতিথি পুলিশ সুপার খেলোয়াড়দের সাথে পরিচিত ও কুশল বিনিময় করেন|
খেলায় হাড্ডাহাড্ডি লড়াই শেষে ষোলটাকা ইউপি দল প্রতিপক্ষ সাহারবাটি ইউপি দলকে ২ টি লোনা পয়েন্টসহ ৩২-২০ পয়েেেন্টর ব্যবধানে হারিয়ে ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে| খেলায় ম্যান অব দ্য ম্যাচ হিসেবে ষোলটাকা দলের সোহাগ এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট মনোনীত হলে ইসলাম আলীকে ট্রফি প্রদান করা হয়| প্রথমতঃ রানার্স আপ দলের খেলোয়াড়দের ম্যাডেলসহ ট্রফি প্রদান করা হয়| পরে বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করা হয়| একইভাবে মহিলা কাবাডিতে লাল দলকে ২৮-১৭ পয়েন্টে হারিয়ে হলুদ দল জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় দল উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে| খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়ে আদিবা ট্রফি লাভ করে| পরে বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করা হয়|
আজ রবিবার (২৭ সেপ্টে¤^র ) বিকাল ৪ টার সময় গাংনী উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত কাবাডি সমাপনী খেলার শুভ উদ্বোধন করেন মেহেরপুর পুলিশ সুপার উজ্জল কুমার রায়|
গাংনী উপজেলা প্রশাসন ও পৌরসভার সার্বিক সহযোগিতায় কাবাডি চ্যাম্পিয়নশীপে সভাপতিত্ব করেন, গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী|
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর পুলিশ সুপারের সহধর্মিনী | এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, সাহারবাটি ইউনিয়ন বিএনপির সভাপতি বাশিরুল আজিজ হাসান, ষোলটাকা ইউপির সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, প্যানেল চেয়ারম্যান আফরোজা খাতুন, গাংনী পৌর সভার সাবেক কাউন্সিলর নাসির উদ্দীন, গাংনী থানার এস আই আব্দুল গাফ&ফার,জহুরুল ইসলাম,জহুরুল ইসলাম, অঙ্কুশ ,নাজমুল ইসলাম, গাংনী পৌর বিএনপির জাসাসের সেক্রেটারী সুলেরী আলভী, কৃষকদল নেতা ফজলুল হক, বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি সেক্রেটারীসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ |
পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, খেলা ধূলা কিশোর ও যুব সমাজের ¯^াস্থ্য গঠনে ভ’মিকা রাখে| ¯^াস্থ্য যতি ভাল না থাকে তাহলে তার জীবনে টাকা পয়সা ধন দৌলত সব কিছু থাকলেও প্রকুত সুখ থাকেনা| তাই শরীর গঠনে খেলা ধুলার বিকল্প নেই| কিশোর ও যুব সমাজ বর্তমানে মাদকাসক্ত ও বিপদগামী হয়ে পড়েছে| এই কিশোর সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধূলার সাথে সম্পৃক্ত করতেই উদ্যোগ করা হয়েছে| পুলি সুপার আরও বলেন,কাবাডি খেলা বাংলাদেশের জাতীয় খেলা| এটি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা| খেলা ধূলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক ও অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে | এই খেলা চলমান রাখতে হবে|
ম্যাচটিতে প্রধান রেফারী হিসেবে খেলা পরিচালনা করেন, প্রশিক্ষণপ্রাপ্ত রেফারী ও জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আব্দুল হান্নান, মিকুশিস মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আব্দুল মাবুদ| সহকারী রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন , টুটুল ও আহসান হাবীব |
স্কোরার হিসেবে দায়িত্ব পালন করেন গাংনী উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ক্রীড়াসংগঠক সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম|
খেলার ধারাভাষ্যে ছিলেন, গাংনী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ক্রীড়া সংগঠক সুলেরী আলভী |
খেলা উপভোগ করতে অসংখ্য পুরুষের পাশাপাশি মহিলা ও কোমলমতি শিশুসহ নানা বয়সের ক্রীড়াপ্রেমী দর্শকরাও উপস্থিত ছিলেন|