ঢাকাMonday , 28 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গুড়ায় নবাগত এসিল্যান্ডের যোগদান

Mahamudul Hasan Babu
September 28, 2026 2:17 pm
Link Copied!

মো. মেহেদী হাসান  ভাঙ্গুড়া, পাবনা পাবনার ভাঙ্গুড়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড) হিসেবে নুসরাত জাহান যোগদান করেছেন।
সোমবার   (২৮সেপ্টেম্বর ) উপজেলায় সহকারী কমিশনার ভূমি হিসেবে যোগদান করেন তিনি। ৪১তম ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের এ কর্মকর্তা পূর্বে রাজশাহী কমিনশনার অফিসে সহকারি কমিশনার ভূমি পদায়ন জন্য কর্মরত ছিলেন।
তিনি কৃষি বিশ্ব বিদ্যালয় ময়মনসিংহ থেকে পড়াশোনা সম্পন্ন করেন।
নুসরাত জাহান টাংগাইল জেলার গোপালপুর উপজেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। যোগদানের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আরিফুজ্জমান সহ সুশীল সমাজ ও নানা পেশার মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান বলেন , সরকারি নিয়ম ও ধারাবাহিকতা অব্যাহত রেখে (ভূমি )অফিসকে দুর্নীতিমুক্ত, জবাবদিহিতামূলক ও সহজীকরণ সেবা নিশ্চিত করতে কাজ করে যাবেন। সাংবাদিক সহ সর্বস্তরের মানুষের কাছে সহযোগিতা কামনা করেছেন তিনি।