স্টাফরিপোর্টার ( মাগুরা)।। মাগুরা সদর উপজেলার রামদেরগাতী গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী শ্যামল কুমার বসুর ইটালি প্রবাসী মেয়ে ও জামাইয়ের মঙ্গল, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনায় ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তিময় পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে ভগবানের কাছে প্রবাসী দম্পতির সুখ-শান্তি, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করা হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) শ্যামল কুমার বসুর সার্বিক পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে দুপুর ১২টা থেকে ভোগ আরতি কীর্তন, শ্রীমদ্ভাগবত পাঠ ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। পরে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে বিকেলে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে শ্রীমদ্ভাগবত পাঠ ও ধর্মীয় আলোচনা করেন রাধামোহন সেবাশ্রমের সভাপতি ও চারণ কবি পরিমল সরকার। ভাগবত পাঠ করেন টোকন প্রামাণিক। এছাড়া রাধামোহন সেবাশ্রমের মহারাজ যুধিষ্ঠিরসহ বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও কীর্তনীয়া দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শ্রীমদ্ভাগবতের বাণী পাঠ ও ধর্মীয় আলোচনার মধ্য দিয়ে ভক্তি, মানবকল্যাণ, পারিবারিক শান্তি এবং পরস্পরের মঙ্গল কামনার গুরুত্ব তুলে ধরা হয়। এ সময় কীর্তনের সুরে মুখর হয়ে ওঠে পুরো আয়োজনস্থল।
