ঢাকাMonday , 28 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে একটি দেশীয় তৈরি একনলা পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার

Mahamudul Hasan Babu
September 28, 2026 5:17 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুরের গাংনী উপজেলার রামকৃষ্ণপুর সীমান্তে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি একনলা পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি।

সােমবার সকাল সাড়ে ১০টার দিকে জেলার গাংনী উপজেলার রামকৃষ্ণপুর সীমান্তে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সূত্র জানায়, ব্যাটালিয়নের অধীনস্থ রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মদনের ঘাট নামক স্থানে একটি চৌকস বিজিবি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ১টি দেশীয় পিস্তল ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।