মো: আসাদুজ্জামান খাঁন, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :আজ সোমবার বিকাল ৫.৪৫ ঘটিকার সময় রাজারবাজার বালুমহালের আশ্রাবপুর এলাকায় সীমানা বহির্ভূত স্থান থেকে রাজার বাজার ব্রীজের ১ কিলোমিটারের মধ্যে বালু উত্তোলনরত অবস্থায় সাহেব আলী, পিতা-সিরাজ আলী, সাং- উত্তর নরপতি, চুনারুঘাট নামক এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি জানান সীমানা বহির্ভূত স্থান সম্পর্কে তারা অবগত নন। পরবর্তীতে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন করার অপরাধে উক্ত ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ অনুযায়ী ১,০০,০০০ (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। আটককৃত ব্যক্তি অর্থদণ্ড নগদে পরিশোধ করায় তাকে ছেড়ে দেয়া হয় এবং সংশ্লিষ্ট সকলকে সীমানার মধ্যে বালু উত্তোলনের বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়।
সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব তৌফিক আনোয়ার বলেন জনস্বার্থে পরিবেশ রক্ষায় ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্থানে উপজেলা প্রশাসনের এ মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
