ঢাকাTuesday , 29 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত।

Mahamudul Hasan Babu
September 29, 2026 1:52 pm
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি। দিনাজপুরের বিরলে উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে ২০২৫ সালে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে বিরল উপজেলা পরিষদের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক নাজমুল ইসলামের সঞ্চালোনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রেজাউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ মুর্শিদা খাতুন। এছাড়া উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ খায়রুন নাহার, শ্রীঃ প্রফুল্ল সরকার, কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ শামীম রেজা, কৃতি শিক্ষার্থীর অভিভাবক মোঃ জহিরুল ইসলাম জহির, বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থীসহ প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশে শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
আলোচনা শেষে ২০২৫ সালে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেয়া হয়। পাশাপাশি অতিথিদের হাতেও ফুল ও ক্রেস্ট তুলে দিয়ে শুভেচ্ছা জানান আয়োজক বৃন্দ।

অনুষ্ঠানে উপজেলার সকল কিন্ডারগার্টেনের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।