ঢাকাTuesday , 29 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বলেশ্বর নদীর পাড়ে কচুরিপানা খেতে গিয়ে কুমিরের হামলায় একটি গাভী আহত: আতঙ্কে গ্রামবাসি

Mahamudul Hasan Babu
September 29, 2026 1:48 pm
Link Copied!

মোঃ কামরুল ইসলাম টিটু বাগেরহাট শরনখোলা প্রতিনিধি: সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বলেশ্বর নদসংলগ্ন চরে গাভীটি কচুরিপানা খাওয়ার সময় এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা লাঠিসোটা নিয়ে তাড়া করলে গাভীটিকে ছেড়ে দিয়ে নদীতে চলে যায় কুমিরটি।
জানা গেছে, কুমিরের আক্রমণে গাভীটির পেছনের অংশ মারাত্মক জখম হয়েছে। পরে শরণখোলা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের চিকিৎসক প্রয়োজনীয় চিকিৎসা দিয়েছেন গাভীটিকে।
গরুর মালিক পুতুল বেগম জানান, তার চারটি গরু বলেশ্বর নদের চরে জমে থাকা কচুরিপানা খাচ্ছিল। দুপুর ১টার দিকে হঠাৎ নদী থেকে একটি কুমির উঠে এসে একটি গাভীর পেছনের দিকে আক্রমণ করে গাভীটিকে নদীর দিকে টেনে নিয়ে যাচ্ছিল। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে এগিয়ে গেলে গাভীটিকে ছেড়ে দেয়।কুমিরটি
প্রত্যক্ষদর্শী রাহাত ও মনির জানান, দুপুরে তারা কয়েকজন নদীর পাড়ে বসেছিলেন। এ সময় একটি কুমির গাভীটিকে টেনে নদীর দিকে নিয়ে যেতে দেখেন। পরে তারা কয়েকজন মিলে লাঠিসোঁটা নিয়ে কুমিরটিকে তাড়া করলে এটি গাভীটিকে ছেড়ে নদীতে চলে যায়। এ ঘটনার পর এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন।
শরণখোলা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি চিকিৎসক মাসুম বিল্লাহ বলেন, কুমিরের আক্রমণে গাভীটি বেশ জখম হয়েছে। এটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরীফুল ইসলাম বলেন, খবর পেয়ে বনরক্ষীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কুমিরটির গতিবিধি পর্যবেক্ষণে রাখা হয়েছে। আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে স্থানীয়দের।