রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মনজুরুল আহসান খানের ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছে।
বুধবার (৩০সেপ্টেম্বর) উপজেলার কুলকান্দি টিকে সরকারের প্রাথমিক বিদ্যালয়ে মাঠে ডাঃ কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল ময়মনসিংহের সহযোগীতায় বিনামূল্যে চক্ষু শিবিরের উদ্বোধন করা হয়।
এতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি কমরেড মঞ্জুরুল আহসান খান,ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আসলাম খান,বাংলাদেশ হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক হযরত আলী,ডা.সাদমান ভূইয়া,ডা. বিজিতা শর্মা ক্রমা,টিকে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির উদ্দিন প্রমূখ বক্তব্য রাখেন।
১১ জন মেডিক্যাল টিমের সহায়তায় বিনামূল্যে চক্ষু শিবিরের মাধ্যমে উপজেলার দূর্গম যমুনা বেস্টিত অঞ্চলের এক হাজার দরিদ্র অসহায় মানুষের চোখের চিকিৎসা দেওয়া হয়।
