ঢাকাWednesday , 30 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু,শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে দিনাজপুরের বিরলে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত।

Mahamudul Hasan Babu
September 30, 2026 1:55 pm
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে দিনাজপুরের বিরলে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় বিরল উপজেলা পরিষদ কমপ্লেক্সের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এম.পি। তিনি তার বক্তব্যে বলেন, আমার নির্বাচিত এলাকা বিরল এবং বোচাগঞ্জ উপজেলা সনাতন ধর্মীয় মানুষ অধ্যষিত এলাকা। তারা যেন তাদের ধর্মীয় উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পালন করতে পারে, এর জন্য আমরা সব রকম ব্যবস্থা গ্রহন করেছি। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জনাব,তারেক রহমান সাহেবের নির্দ্দেশক্রমে প্রতিটি মন্ডপে আমরা আমাদের অর্থে একটি করে সিসি ক্যামেরা প্রদান করছি। এছাড়া শারদীয় দুর্গাপূজা আরও উৎসব মূখর করতে সরকারিভাবে অন্যান্য বারের তুলনায় এবার প্রতিটি মন্ডপে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। ধর্মীয় উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পালন করতে আইনশংখলা বাহিনীর পাশাপশি প্রতিটি মন্ডপে স্বেচ্ছসেবকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ নিরাপত্তার দায়িত্বে থাকবে।

সভায় বিরল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রেজাউল ইসলাম এর সভাপতিত্বে ও সমাজ সেবা অফিসার মোঃ রাজুল ইসলাম এর সঞ্চারোনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার পার্থ জ¦ীময় সরকার, বিরল উপজেলা বিএনপির সভাপতি মোঃ বাবুল হোসেন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আসাদুল হক হিরা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল এমরান, পল্লী বিদুৎ সমিতি-১ এর বিরল জোনাল অফিসের ডিজিএম মোঃ আব্দুর রশিদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার (ভারঃ) মোঃ শামীম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, আনসার ও ভিডিপি কমান্ডার মোঃ নাসির উদ্দিন বিএমডিএ’র উপ প্রকৌশলী শহিদুল ইসলাম, উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আহবায়ক মোঃ হারুনুর রশূদ ও উপজেলা ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠী নেতা প্রদীপ সিংহ । এছাড়া প্রমুখও বক্তব্য রাখেন।

আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, পূজামন্ডপের নিরাপত্তা এবং সংশ্লিষ্টদের সমন্বয় নিয়ে সভায় আলোচনা করা হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, উপজেলার ৯৮টি পুজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।