ঢাকাThursday , 1 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আটোয়ারীতে নজরুল বর্ষের সমাপনী ও পুরস্কার বিতরণ

Mahamudul Hasan Babu
October 1, 2026 2:51 pm
Link Copied!

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে নজরুল বর্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারীতে সাংস্কৃতিক প্রতিযোগিতা, সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে| বুধবার (১ অক্টোবর) সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়| উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ:দা:) মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার| উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ রেজাউন নবী রাজা’র সঞ্চালনায় অনুষ্ঠানে ¯^াগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান| বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ)| এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা শিল্পকলা একাডেমির নেতৃবৃন্দ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহেদুর রহমান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন|
আয়োজকরা জানান, নজরুল বর্ষ উপলক্ষে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও মাদরাসার শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, নজরুল সংগীত, নৃত্য ও অভিনয় প্রতিযোগিতায় অংশ নেয়| প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী ৫৮জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়| প্রথম স্থান অধিকারীরা জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে| অতিথিরা বক্তব্যে বলেন, নজরুল শুধু একজন কবি নন; তিনি অন্যায়, শোষন ও ˆবষম্যের বিরুদ্ধে প্রতিবাদের প্রতিক| নতুন প্রজম্মের মাঝে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আদর্শ ,অসাম্প্রদায়িক ও প্রতিবাদী চেতনা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ| আলোচনা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ|