ঢাকাThursday , 1 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমানের আয়োজনে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা

Mahamudul Hasan Babu
October 1, 2026 2:53 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : গাংনীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে| আজ বৃহস্পতিবার বিকেলে গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়|
গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা রাশেদ হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান| শুরুতেই তিনি সাংবাদিকদের সাথে সালাম ও কুশল বিনিময় করেন| তিনি বলেন, আমি গাংনীতে যোগদান করেই প্রথমতঃ সাংবাদিকদের সাথে মতবিনিময় করে গাংনীর সমস্যা সম্ভাবনা নিয়ে জানতে চেষ্টা করেছি| তিনি আরও বলেন, গাংনীর উন্নয়নে সাংবাদিকদের প্রত্যাশার কথা জানার চেষ্টা করেছেন| মতবিনিময় সভায় দেনিক ইত্তেফাক প্রতিনিধি ও গাংনী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, বিজয় টিভি প্রতিনিধি গাংনী প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ-উদ-দৌলা রেজা, প্রেসক্লাব এর সেক্রেটারী মাহবুব আলম, সিনিয়র সাংবাদিক জুলফিকা আলী কানন, সাংবাদিক হারুন অর রশিদ রবি,মানব জমিন জেলা প্রতিনিধি সাহাজুল হক সাজু, সাংবাদিক আখতারুজ্জামান, লিটন মাহমুদ, মাসুদ রানা, বিল্লাল হোসেন, তোফায়েল হোসেনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার জেলা ও উপজেলা প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন|
গণমাধ্যমকর্মীগণ কৃষি, ¯^াস্থ্য, শিক্ষা ও মাদক নিয়ন্ত্রণে তথা গাংনীর সার্বিক উন্নয়নের লক্ষ্যে নানা সমস্যা ও সম্ভাবনা এবং প্রাপ্তি ও প্রত্যাশার কথা উপস্থাপন করেন| নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদিও কথা মনোযোগ দিয়ে শোনেন এবং গাংরীর উন্নয়নে তিনি গাংনীর মানুষ হয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন| তিনি গাংনীর উন্নয়নে গণমাধ্যমকর্মীদের ঐকান্তিক সহযোগিতা কামনা করেন|
মতবিনিময় শেষে তিনি উপজেলা পরিষদ চত্বরের রাস্তার দুপাশে দুটি সৌদি আরবের আজুয়া খেঁজুরের চারা রোপন করেন|