ঢাকাFriday , 2 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তালামীযে ইসলামিয়া নরসিংপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন!

Mahamudul Hasan Babu
October 2, 2026 11:11 am
Link Copied!

সিলেট ব্যুরো: বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া দোয়ারাবাজার (পূর্ব) উপজেলাধীন নরসিংপুর ইউনিয়ন শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল ও অভিষেক সম্পন্ন হয়েছে গত ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইসায়ী, মঙ্গলবার বাদ যুহর নরসিংপুর বাজার কাজী অফিসে কাউন্সিল ও নব নির্বাচিত দায়ীত্বশীলদের অভিষেক সম্পন্ন হয়।

এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ও নব নির্বাচিত দায়ীত্বশীলদের শপথবাক্য পাঠ করান সংগঠনের দোয়ারাবাজার (পূর্ব) উপজেলা সভাপতি সাইদুল হাসান শাহান, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সহ সভাপতি জুনেদ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের দোয়ারাবাজার (পূর্ব) উপজেলা সহ সাধারণ সম্পাদক সুলেমান হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম, সহ অফিস সম্পাদক আশরাফুল আলম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক বায়েজিদ হাসান সিয়াম।

কাউন্সিলে সর্ব সম্মতিক্রমে মো.শামিম আহমদ কে সভাপতি মো.আল আমিন কে সাধারণ সম্পাদক ও মো.সালমান আহমদ কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

শাখার অন্যান্য দায়ীত্বশীলরা হলেন সহ সভাপতি সুরমান হোসেন, সহ সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক রুয়েল আহমদ, ফখরুল ইসলাম, প্রচার সম্পাদক মিতুল হাসান, সহ প্রচার সম্পাদক সাইদুল আমিন, অর্থ সম্পাদক জামিল আহমদ, অফিস সম্পাদক মাহবুবুর রহমান, সহ অফিস সম্পাদক কাওছার আহমদ, প্রশিক্ষণ সম্পাদক আমির হামজা সাঈদ, সহ প্রশিক্ষণ সম্পাদক জাহিদ হাসান রিহাব, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সোহান আহমদ, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রাকিবুল হাসান রনি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাইফুল আমিন, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক জুনেদ আহমদ জয়, সদস্য হুসবান আহমদ, অমিত হাসান, আবু সুফিয়ান, আরমান আহমদ, তামীম আহমদ।