ঢাকাFriday , 2 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রামগতিতে উদ্বোধন হলো ইজি ফাস্ট কুরিয়ার সার্ভিস

Mahamudul Hasan Babu
October 2, 2026 1:48 pm
Link Copied!

 

আবু সালমান রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি:লক্ষ্মীপুরের রামগতি,উপজেলায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ইজি ফার্স্ট কুরিয়ার সার্ভিস এর নতুন শাখা। শুক্রবার (২ অক্টোবর) উপজেলার সৈয়দ মৌলভী বাজার এলাকায় প্রতিষ্ঠানটির রামগতি শাখার শুভ উদ্বোধন করা হয়। নতুন এ শাখা চালুর ফলে রামগতির স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, অনলাইন উদ্যোক্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য কুরিয়ার সেবা আরও সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মো: আল-আমিন জানান রামগতিতে নতুন শাখা চালুর মাধ্যমে পার্সেল ও বিভিন্ন ধরনের পণ্য পরিবহন এবং সরবরাহের ক্ষেত্রে স্থানীয়দের ভোগান্তি কমবে। বিশেষ করে ব্যবসায়ী ও অনলাইনভিত্তিক উদ্যোক্তাদের পণ্য দেশের বিভিন্ন স্থানে পাঠানো ও সরবরাহে এ শাখা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এ সময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, শুভানুধ্যায়ী, আত্মীয়-স্বজনসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করা হয়। ঠিকানা: আল-আমিন ট্রেডার্স, সৈয়দ মৌলভী বাজার, রামগতি, লক্ষ্মীপুর।