ঢাকাSaturday , 3 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ

Mahamudul Hasan Babu
October 3, 2026 9:24 am
Link Copied!

মো: আসাদুজ্জামান খাঁন চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: ডেঙ্গুর প্রকোপ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
এ কর্মসূচির অংশ হিসেবে চুনারুঘাট পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধে বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, দীর্ঘ সময় পানি জমে থাকতে না দেওয়া এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করার বিষয়ে জনগণকে সচেতন করেন।
পৌর প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, ডেঙ্গু প্রতিরোধে শুধু পৌরসভার কার্যক্রমই যথেষ্ট নয়; এ ক্ষেত্রে প্রতিটি নাগরিকের সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণের আহ্বান জানানো হয়।
সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের অন্যতম প্রধান হাতিয়ার উল্লেখ করে সবাইকে সম্মিলিতভাবে পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত চুনারুঘাট গড়ে তোলার আহ্বান জানানো হয়।