ঢাকাSaturday , 3 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

Mahamudul Hasan Babu
October 3, 2026 1:31 pm
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি: প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী প্রতি শনিবার সারা দেশের মতো মাগুরায়ও ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধনে বিশেষ অভিযান পরিচালনা করেছে পৌরসভা কর্তৃপক্ষ।

শহরের একতা কাঁচা বাজার এলাকায় শনিবার সকাল সাড়ে দশটায় দেখা যায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলচ্ছে। অভিযানকালে মশা নিধনে ফগার মেশিনের সাহায্যে ড্রেন ও আশপাশের নর্দমায় ওষুধ প্রয়োগ করা হয়। একই সঙ্গে ঢাকা খুলনা মহাসড়ক সংলগ্ন এ বাজারের রাস্তা ও এলাকার চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।

অভিযানে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রিসেন্ট সোসাইটির ১০ জন এবং ‘বিডি ক্লিন’-এর ৬ জন স্বেচ্ছাসেবীরা সক্রিয়ভাবে অংশ নেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের এবং পৌরসভার পরিছন্নতা বিভাগের প্রধান ইতি খাতুন।

পৌর কর্তৃপক্ষ জানায়, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে ও পৌরবাসীকে সচেতন করতে এই ধরনের প্রতিরোধমূলক অভিযান অব্যাহত থাকবে।