ঢাকাSaturday , 3 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ধর্মপাশার সেলবরষ ইউনিয়নের বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি সোনা মিয়া সম্পাদক ওয়াহিদুল ইসলাম

Mahamudul Hasan Babu
October 3, 2026 1:32 pm
Link Copied!

এম এম এ রেজা পহেলধর্মপাশা ( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়ন শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দ্বী- বার্ষিক সম্মেলন অনুষ্টিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকাল ১১ ঘটিকার বাদশাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে মাঠ প্রঙ্গণে কাউন্সিল উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়। সেলবরষ ইউনিয়ন বিএনপির আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সেলবরষ ইউনিয়ন বিএনপির আহবায়ক মোহাম্মদ আলী, পরিচালনা করেন সদস্য সচিব মোঃ মমতাজুর রহমনা কাজল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক মো: লিয়াকত আলী, ১ম যুগ্ন আহবায়ক আব্দুল হক, ২য় যুগ্ন আহবায়ক এস এম রহমত, যুগ্ন আহবায়ক নুরুল ইসলাম বিএসসি,যুগ্ম আহবায়ক জুলফিকার আলী ভুট্ট, উপজেলা বিএনপির সদস্য মজিবুর রহমান মজুমদার, নেহাল উদ্দিন, মামুন ওর রশীদ শান্ত, মাহবুবুর আলম হাদিস,সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন মাতাব, উপজেলা যুবদলের আহবায়ক শওকত আলী ব্যাপারী, যুগ্ন আহবায়ক, সাইফুল ইসলাম কাঞ্চন, মির্জা শাহ আলম, ছাত্রদলের আহবায়ক ওবায়দুল মজুমদার, কৃষক দলের সভাপতি ফারুক আহমেদ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম মেম্বার প্রমুখ।সেলবরষ ইউনিয়ন থেকে ওয়ার্ড কমিটির কাউন্সিলরদের সরাসরি ভোটে ৫ টি পদে নির্বাচন অনুষ্টিত হয়েছে ।
এতে সভাপতি হয়েছেন আবু তাহের সোনা মিয়া, সহ সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ওহিদুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মোঃ আল আমিন টিটন, সাংগঠনিক সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান নিবর্বাচিত হয়েছেন।
মোট ১৮ জন প্রার্থী নির্বাচনী প্রতিদন্ডীতা করছেন। ভোট গ্রহণ হয়েছে বাদশাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে। নির্বাচনের পর ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক কমিটি ও নির্বাচন প্রস্তুত কমিটি ফলাফল ঘোষণা করেন।