ঢাকাSaturday , 3 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

 গোপালগঞ্জে আইন অমান্য করে অতিরিক্ত গ্যাস সিলিন্ডার মজুত: ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

Mahamudul Hasan Babu
October 3, 2026 1:24 pm
Link Copied!

​গোপালগঞ্জ প্রতিনিধি:বিস্ফোরক লাইসেন্স নবায়ন না করা এবং অনুমোদিত সংখ্যার চেয়ে অতিরিক্ত গ্যাস সিলিন্ডার মজুত রাখার অপরাধে গোপালগঞ্জে এক গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
​শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা শহরের চর সোনাকুড় এলাকার শ্মশান ব্রিজ-সংলগ্ন ‘মেসার্স নিপুন প্রযুক্তি’র গোডাউনে এ অভিযান পরিচালনা করা হয়। সাজাপ্রাপ্ত ব্যবসায়ীর নাম শেখ যোবায়ের শেখ। তিনি ওই প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী ও শহরের মো. আবু দাউদের ছেলে।
​মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মেসার্স নিপুন প্রযুক্তির গোডাউনে তল্লাশি চালানো হয়। এ সময় দেখা যায়, ওই গোডাউনের বিপরীতে থাকা বিস্ফোরক লাইসেন্সের মেয়াদ শেষ হলেও তা নবায়ন করা হয়নি। পাশাপাশি লাইসেন্সে অনুমোদিত সীমার চেয়ে অনেক বেশি পরিমাণে বিপজ্জনক গ্যাস সিলিন্ডার মজুত রাখা হয়েছে। আইন লঙ্ঘনের অপরাধে গোপালগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবসায়ী শেখ যোবায়েরকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
​অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজম জানান, অনুমোদনহীন ও অতিরিক্ত গ্যাস সিলিন্ডার মজুত রাখা জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকিস্বরূপ। তিনি বলেন, “জননিরাপত্তা নিশ্চিত করা, আইন অনুযায়ী গ্যাস সিলিন্ডার সংরক্ষণ ও বিক্রয় সুনিশ্চিত করা এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”