মোঃ রেজাউল করিম, লালমনিরহাট : লালমনিরহাটে ১৫ বিজিবির অভিযানে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিশেষ অভিযান পরিচালনা করে একটি পিস্তল, এক রাউন্ড গুলি এবং এক কেজি সন্দেহজনক ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়েছে| শনিবার(৩ অক্টোবর) রাত সাড়ে ৩টায় নাগেশ্বরী উপজেলার রামখানা বিওপির আওতাধীন পূর্ব রামখানা আশকোন নগর এলাকায় এ অভিযান চালানো হয়|
১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমামের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিজিবির উপস্থিতি টের পেয়ে ভারতের সীমান্তের দিকে আসা চোরাকারবারিরা মালামাল ফেলে সীমান্ত অতিক্রম করে পালিয়ে যায়|
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি পিস্তল, এক রাউন্ড গুলি এবং এক কেজি সন্দেহজনক ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়|
বিজিবি জানিয়েছে, উদ্ধার করা অস&ত্র, গুলি ও ক্রিস্টাল মেথের আনুমানিক সিজার মূল্য ৫ কোটি ১ লাখ ২০০ টাকা|
উদ্ধার করা অস&ত্র ও গোলাবারুদ আইনগত প্রক্রিয়া শেষে নাগেশ্বরী থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানানো হয়েছে | আর উদ্ধার করা ক্রিস্টাল মেথ আইস আসল কি না, তা নিশ্চিত করতে নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে |
১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ়ভাবে কাজ করছে| গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দীর্ঘদিন ধরে অস&ত্র ও মাদক চোরাচালানের বিষয়ে নজরদারি করা হচ্ছে|
তিনি আরো বলেন, অবৈধ অস&ত্র ও মাদক চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও বিজিবির বিশেষ অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে|
